ছবি-সংগৃহীত
রাজনীতি

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

জেলা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যতগুলো নির্বাচন হবে সবগুলোতে জাতীয় পার্টি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : স্বাস্থ্য খাতে অর্থায়ন করতে আহ্বান

বৃহস্পতিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আমাদের নির্বাচনে আসার দুইটি উদ্দেশ্য; একটি হচ্ছে আমাদের সাংগঠনিক দক্ষতা পরীক্ষা করা যে, দল কী অবস্থায় আছে। অপরটি হচ্ছে সরকার নির্বাচন দিয়ে কী করতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তো সরকার বলতো, আমরা আসলে সঠিক নির্বাচন দিতো। তাই আমরা সরকারকে সঠিক নির্বাচনের সুযোগ দিচ্ছি।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

জি এম কাদের বলেন, ইভিএম ভালো-খারাপ এটা আমি বলতে চাই না। ইভিএম ভালোভাবে ব্যবহার করলে হয়তো ভালো হতো। মানুষের আস্থা ইভিএমের ওপর নেই। সরকার সত্যিকার অর্থে যদি গ্ৰহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে ইভিএম ব্যবহার না করাই ভালো।

বরিশালে নৌকার প্রার্থীর আধিপত্য বিস্তারের বিষয়ে জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো। বরিশালে একটি গুজব উঠে গেছে সরকার কাকে নির্বাচিত করবে তা ঠিক করে ফেলেছে। এই কথা হয়তো সত্য নয়, তবে মানুষ এটি বিশ্বাস করে ফেলেছে, যেটি সরকারের ব্যর্থতা।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

এর আগে দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে পৌঁছান জি এম কাদের। তার সফরসঙ্গী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা আছেন।

পরে বিমানবন্দর এলাকায় বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য দেন জি এম কাদের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা