রাজনীতি

বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে

জেলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, , বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে। প্রত্যেক দিন মানুষ মারা যাওয়ার খবর পত্রিকায় ছাপা হত। আমার কাছে এখনও সেই খবরগুলো আছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি মানুষও না খেয়ে মারা যায়নি।

আরও পড়ুন : ঈদে মানুষের কাছে যাওয়ার নির্দেশ

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জে ধান কর্তন উৎসব শেষে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে। প্রত্যেক দিন মানুষ মারা যাওয়ার খবর পত্রিকায় ছাপা হত। আমার কাছে এখনও সেই খবরগুলো আছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একটি মানুষও না খেয়ে মারা যায়নি। যদি তারা (বিএনপি) দেখাতে পারে গত ১৪ বছরে কেউ না খেয়ে মারা গেছে তাহলে রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখব না।

এ সময় মন্ত্রী বিএনপির নির্বাচন প্রসঙ্গে বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সেটি তাদের ব্যাপার। তবে তাদের নির্বাচনমুখী করতে আমরা অনুরোধ করছি। এবারের নির্বাচন গ্রহণযোগ্য হবে। জনগণ যে রায় দিবে তা আমরা মেনে নেব। জনগণ না চাইলে আমরা ঘরে ফিরে যাব। আমরা চাই শক্তিশালী একটি বিরোধী দল থাকুক।

কৃষিমন্ত্রী বলেন, ২৫ এপ্রিল থেকে সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করবে। এ বছর ১ হাজার ২০০ টাকা মণ দরে পর্যাপ্ত ধান কেনা হবে। এবার ফলন

আরও পড়ুন : বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

ভালো হয়েছে। কৃষক যত দিতে পারবে সরকার ততই ধান কিনবে। সুনামগঞ্জে ধান হলে সারা দেশের মানুষ খেতে পারে আর নাহয় সারা দেশে এর প্রভাব পড়ে। একসময়ের খাদ্য ঘাটতির দেশ, দুর্ভিক্ষের দেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত সেই বাংলাদেশে আজ কৃষকরা হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটে।

সারের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে সারের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সরকার বাধ্য হয়ে গত ১৪ বছরে মাত্র ৫ টাকা বৃদ্ধি করেছে।

ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সম্পর্কে মন্ত্রী বলেন, যে সকল কৃষক ২৮ জাতের ধান রোপণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে। সরকার একইসঙ্গে বন্যাসহ সব ধরনের প্লাবনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়ে আসছে।

আরও পড়ুন : ঢাকায় কড়া নিরাপত্তা থাকবে

ধান কর্তন উৎসবে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী কে এম এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা