ছবি : সংগৃহিত
রাজনীতি

ভোলায় যুব লীগের বিক্ষোভ মিছিল 

ভোলা প্রতিনিধি : সারা দেশে বিএনপি-জামায়াত পদযাত্রার নামে সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে ভোলায় প্রতিবাদও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : হাসপাতালে মির্জা ফখরুল

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার কালিবাড়ী মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা আওয়ামী যুব লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান এর সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা যুব লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন,যুগ্ম-সাধারন সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মামুন,ভোলা সদর উপজেলা যুব লীগের আহবায়ক মনির ইসলাম মিজি,যুগ্ম- আহবায়ক জাকির হোসেন রিপন,উপ-দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন সুশান,পৌর যুব লীগের সাধারন সম্পাদক নূরনবী শামিম প্রমুখ।

আরও পড়ুন : ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

এছাড়াও উপস্থিত ছিলেন যুব লীগ নেতা আরিফুল ইসলাম, তৈয়বুর রহমান,খালেদুজ্জামান সুজন, হাসিব মাহামুদ মার্সেল, রাকিব সিকদার সহ আরো অনেকে যুব লীগ নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে

এসময় বক্তরা বলেন,সারা দেশে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলা চালিয়েছে। তাই বিএনপির এমন নৈরাজ্যে আগামী দিনে কোন ছাড় দিবেনা বলে জানান। তারা শান্তিপূর্ন বাংলাদেশকে অশান্তিপূর্ণ পরিবেশ করার চেষ্টা করছে। আগামী দিনি বিএনপি রাজপথে কোন নৌরাজ্য করার চেষ্টা করে তাহলে রাজপথেই এর জবাব দিবে বাংলাদেশ আওয়ামী যুব লীগ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা