ছবি-সংগৃহীত
রাজনীতি

ছাত্রলীগের কাজে মানুষের উপকার হয়েছে

সান নিউজ ডেস্ক: ছাত্রলীগের দুয়েকটি ঘটনা নেতিবাচকভাবে আলোচনা হয়। অথচ কোভিডের সময় ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়েছিল। প্রথমদিকে যখন ধানকাটা শুরু করল, অনেকে লোক দেখানো বলে ব্যাপক নেতিবাচক সমালোচনা শুরু করে। লোক দেখানো হলেও কিন্তু মানুষ তাদের কাজের উপকার পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।

আরও পড়ুন: মানুষের কল্যাণে কাজ করতে এসেছি

শনিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, একজন বক্তা বলেছেন— এখন লাঠিচালান দিলেও আওয়ামী লীগবিরোধী লোক খুঁজে পাওয়া যায় না। এখন সবাই আওয়ামী লীগ করতে চায়, রাজনীতি করতে চায় না। যখন মানুষ রাজনীতি করতে চাইবে তখন শুদ্ধতা ও সৃজনশীলতার প্রতিযোগিতা হবে। আমি কোনো যুক্তি বিশ্বাস করি না। আমি এটাও বিশ্বাস করি না, একজন একটা অন্যায় করেছে, সেটা আমিও করব। ভুল-ভ্রান্তি সবার আছে। আওয়ামী লীগেরও আছে, ছাত্রলীগেরও আছে। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কিন্তু অ্যাকশন (অনিয়মের বিরুদ্ধে) নিচ্ছে।

তিনি বলেন, আমাদের যে ভুল-ভ্রান্তি হচ্ছে না তা নয়। কিন্তু সেগুলোর লিমিট কতটুকু ও কাজের পরিমাণ কতটুকু? প্রতিদিন বলা হচ্ছে— সরকার কাউকে কথা বলতে দিচ্ছে না। কথা যদি বলতে না দেয় প্রতিদিন মিডিয়ায় আওয়ামী লীগ, সরকারের কিংবা অনেক বড় বড় নেতাদের দুর্নীতির কথা কীভাবে আসছে? বলা হচ্ছে— মেগাপ্রকল্প, মেগাদুর্নীতি। যদি মেগাদুর্নীতি হয় তাহলে তো কোনো বড় প্রকল্প বাস্তবায়নের সুযোগই নেই। প্রধানমন্ত্রী মুজিববর্ষে তিন লাখ পরিবারকে গৃহদান করলেন। পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ৩৫০ থেকে ৪০০ বাড়ি ভেঙে পড়ল। এসব বাড়ি ভেঙে পড়লেও বাকি লোকের তো উপকার হলো।

আরও পড়ুন: অর্থনৈতিক সংকটের মুখে পাকিস্তান

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫১ বছর হয়ে গেল। কেন এত বছর পর চট্টগ্রামে ফ্লাইওভার বানাতে হলো? কেন এতদিনে হয়নি? দক্ষিণ এশিয়ায় কোনো টানেল নেই, অথচ বাংলাদেশে হচ্ছে। এখন তারা বলছে লোক দেখানো হচ্ছে। লোক দেখানো হলেও মানুষ তো উপকৃত হচ্ছে। দুর্নীতির মামলায় আওয়ামী লীগের তিন-চারজন সাংসদ এখনো কোর্টে হাজিরা দিচ্ছেন। সরকার যদি অ্যাকশন না নেয়, তারা কেন কোর্টের বারান্দায় দৌড়াচ্ছেন? অনিয়ম করলে শেখ হাসিনা কাউকেই ছাড়ছেন না।

আমিনুল ইসলাম বলেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হাজী সেলিমের ছেলে ইরফানের জামিন ক্যান্সেল। পরে আবার জামিন দেওয়া হলো। কেন জামিন দিলো এটা নিয়েও সমালোচনা ঝড়। একজন মানুষকে ঘুষি মারলে তার সর্বোচ্চ শাস্তি কতদিন হতে পারে? একটা ঘুষি মারার কারণে ইরফান সেলিম আট মাস জেলে ছিল। এরপরও যদি জামিন দেয়, বলা হচ্ছে— বিচার বিভাগকে আমরা নিয়ন্ত্রণ করছি। একটা ঘুষির সাজা আট মাসের জেল হতে পারে কি না?

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা