রাজনীতি

৪ ফেব্রুয়ারি বিএনপির বিভাগীয় সমাবেশ

সান নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুতের দাম কমানো বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তিসহ, বিভিন্ন দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন: গণহত্যার স্বীকৃতি পেতে চেষ্টা চলছে

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, নির্যাতনের প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ পালন করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, তখনি একটা পাল্টা প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ। আজ আমরা এখানে (নয়াপল্টন) প্রোগ্রাম করছি। অন্যদিকে আওয়ামী লীগের অফিসেও (গুলিস্তান) তাদের কিছু একটা চলছে। নিজেদের প্রতি তাদের আস্থার অভাব। এতো ভয়, বিএনপি প্রোগ্রাম করলে না জানি কী হয়ে যাবে। ওই ভয়ে নিজেরা প্রোগ্রাম দিয়ে বসে। আওয়ামী লীগের নিজেদের ওপর কোনো আস্থা নেই। সে জন্য তারা এই সব প্রোগ্রাম দেয়।

আরও পড়ুন: জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

মির্জা ফখরুল বলেন, ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সেগুলো পরে আপনাদের জানিয়ে দেব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা