ছবি : সংগৃহিত
রাজনীতি

কান ধরে জাতির কাছে ক্ষমা চান

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্যর্থতার দায়ে বিএনপির শীর্ষ নেতাদের কান ধরে উঠবস করে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন।

আরও পড়ুন : আমরা সিঙ্গাপুরকে পেছনে ফেলেছি

নানক বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি উচ্চ পর্যায়ের নেতারা সরকার পতনের ডাক দিয়ে তাদের নেতাকর্মীদের বার বার বিভ্রান্ত করছে। কিন্তু সরকার পতন এত সহজ না, কারণ এই সরকার জনগণের সরকার।

মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যদি সরকার পতন করতে না পারে, তাহলে পল্টন কার্যালয়ের সামনে বিএনপির নেতাদের কান ধরে উঠবস করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : দেশব্যাপী সমাবেশ করবে বিএনপি

বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। রাজধানীর ফার্মগেটে করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ এই সমাবেশের আয়োজন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশে ভোট চুরি করেছে, এখন তারাই আমাদের ভোটব্যবস্থা সংস্কার করতে বলে। এটা লজ্জার বিষয়। লজ্জায় তাদের মাথা নত করে থাকা উচিত। আসলে তাদের লজ্জা-ই নেই।

আরও পড়ুন : খেলা হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে

১৫ আগস্টের চক্রান্তকারীরা আবার ষড়যন্ত্র শুরু করেছে দাবি করে যুবলীগের সাবেক চেয়ারম্যান নানক বলেন, সেই চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশের অগ্রগতি-উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।

তিনি আরও বলেন, তাদের আন্দোলন ১০ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর যেভাবে প্রতিহত করা হয়েছে আজকেও তাদের গণকর্মসূচি ব্যর্থ করা হবে।

আরও পড়ুন : ফিরলেন নুরুল হক নুর

এদিন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যে পরাজিত শক্তি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তারাই ১৫ আগস্ট ঘটনা ঘটিয়েছে। তারা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

কিন্তু তাদের আর সুযোগ দেওয়া হবে না। যুবসমাজকে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

আরও পড়ুন : বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সমাবেশের নেতাকর্মীর উদ্দেশে বলেন, অপরাধের দায়ে বিএনপি-জামায়াতকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যুবলীগ তাদের অনেক ছাড় দিয়েছে, সামনে আর দেওয়া হবে না। আরেকবার মানুষের গায়ে হাত দিলে যুবলীগ সমুচিত জবাব দেবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন।

আরও পড়ুন : শপথ নিলেন মাহমুদ হাসান

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আয়োজিত সমাবেশ পরিচালনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা