রকিবুল ইসলাম বকুল
রাজনীতি

ছাত্র বিষয়ক সম্পাদক হলেন বকুল

সান নিউজ ডেস্ক: ছাত্রদলের সাবেক নেতা রকিবুল ইসলাম বকুল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকার অনশন!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পদে তাকে মনোনীত করেছেন।

রোববার (৮ জানুয়ারি) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৬ সালে কাউন্সিল হলেও সেই থেকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের পদটি ফাঁকা ছিলো।

আরও পড়ুন: সিভিটের লোভ দেখিয়ে ভাতিজিকে ধর্ষণ!

রকিবুল ইসলাম বকুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছেন, তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার প্রতি আস্থা রাখার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সদ্য মনোনীত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে বিএনপির পক্ষে ধানের শীষের প্রার্থী ছিলেন।

আরও পড়ুন: দিল্লিতে সব স্কুল বন্ধ

১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ফজলুল হক হলের আবাসিক ছাত্র হিসেবে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন রকিবুল ইসলাম বকুল।

এরপর হল কমিটির সহ-সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, ফজলুল হক হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুইবারের সহসভাপতি নির্বাচিত হন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা