ছবি : সংগৃহিত
রাজনীতি

নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপি আসবে

সান নিউজ ডেস্ক : বিএনপি শেষ পর্যন্ত ভোটে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করবো জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। দুদিন আগে গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে, এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ওবায়দুল কাদের নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অংশগ্রহণের মাধ্যমে আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি।

তিনি আরও বলেন, আশা করছি; বিএনপি নতুন করে কোনো সংকট তৈরি করবে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন?

আরও পড়ুন : সম্মেলন ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

তিনি জানান, আন্দোলনের নামে আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরও ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব করে সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা থেকে আপনারা বিরত থাকুন বলেও আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের আন্দোলন। আমাদের পরিষ্কার বক্তব্য, দেশে কেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু, সেইটাকে আবার জীবিত করতে হবে?

তিনি বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এ তত্ত্বাবধায়ক সরকার নেই। এ অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এ অস্বাভাবিক সরকার চায় না।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগের মঞ্চ ভেঙে আহত ৮

যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে।

সেতুমন্ত্রী বলেন, এটা চ্যালেঞ্জিং বছর। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আপনারা জানেন, মেট্রোরেলের ফার্স্টফেজ, পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। শত সেতু করেছি, শত রাস্তা করেছি। সামনে অনেক কাজ আছে।

আরও পড়ুন : বিএনপির সিদ্ধান্ত ওপার থেকে আসে

সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা এগিয়ে যাবো জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটাই আমাদের অঙ্গীকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা