ছবি : সংগৃহিত
রাজনীতি

১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

সান নিউজ ডেস্ক : বিএনপি আগামী ১১ জানুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : বিএনপি সাপের মতো খোলস বদলায়

বিএন‌পির ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আরও বলেন, দ্বিতীয় কর্মসূচি আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি। ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে।

রাজধানী ঢাকা ছাড়াও সারা দেশে ৯টি বিভাগীয় শহরে একইভাবে ৪ ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিএনপির কর্মসূচি চ্যালেঞ্জ মনে করি না

শুক্রবার (৩০ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ‌মি‌ছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বিএন‌পি বিশ্বাস করে, আজ যেসব দল গণমিছিল কর্মসূচি পালন করছে, তারাও আগামী ১১ জানুয়ারি বিএন‌পির স‌ঙ্গে একাত্মতা জা‌নি‌য়ে এ গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন : জিয়াউর রহমান একজন খুনি

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।

তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ব‌লেই আজ ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। তারা দেশের সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলোতে ডলার সংক‌টের কার‌ণে অনেক আমদানিকারক এলসি খুলতে পারছেন না।

ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের পদত্যাগ দাবি করে বলেন, তা‌দের‌কে সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে গঠন করতে হবে। সে সরকারই নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে।

আরও পড়ুন : আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

তিনি মিছিল শুরুর আগে নয়াপল্ট‌নে আসা নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে থেকে সবাই‌কে অভিনন্দন জানাই।

খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব বন্দির মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র এ সদস্য।

আরও পড়ুন : ৫০ হাজার ভোটে জিতব

খন্দকার মোশাররফ বলেন, জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিদায় করবে। এ ধরনের স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়ে না। তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে। যত চেষ্টা করুন, যত নির্যাতন করুন, লাভ হবে না। মানুষ রাস্তায় নেমে গেছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা