সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু
রাজনীতি

সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

সান নিউজ ডেস্ক : ঢাকা জেলার সাভারের রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

আরও পড়ুন : ১০ দফা ঘোষণা দিল বিএনপি

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পূর্বনির্ধারিত সময় অনুসারে সমাবেশ শুরু হয়।

এর আগে দলের সমাবেশে যোগ দিতে দেড়টার পর থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাঠে উপস্থিত হতে শুরু করেন।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দিচ্ছেন।

আরও পড়ুন : বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

আয়োজিত জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, বাহাউদ্দিন নাছিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন : বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, বিএনপি ঢাকায় সমাবেশ করছে। আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে জনসভা করছি।

আরও পড়ুন : মির্জা ফখরুল-আব্বাস কারাগারে

এদিকে, রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে এখনো চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা