রাজনীতি

বিএনপির সমাবেশ শুরু 

সান নিউজ ডেস্ক: নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে বিএনপি। রাজধানীর গোলাপবাগে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।সমাবেশের অনুমতি পাওয়ার পরই শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে গোলাপবাগের মাঠে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন। সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টা থেকে।

বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশগুলোতেও দেখা গেছে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু করতে।

আজ সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

বহু নাটকীয়তার পর গতকাল বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় বিএনপি

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সমাবেশের মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সভাপতি কাজী রওনুকুল হাসান। ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল অনুষ্ঠান পরিচালনা করছেন।

আরও পড়ুন: গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

উল্লেখ্য, এতদিন বিএনপির সভা সমাবেশগুলোতে দলটির মাঠের নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন। কিন্তু গেল বুধবারের বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা