রাজশাহী পৌঁছেছেন মির্জা ফখরুল
রাজনীতি

রাজশাহী পৌঁছেছেন মির্জা ফখরুল

সান নিউজ ডেস্ক : বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : জনসভায় খালেদার যাওয়ার চিন্তা অলীক

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিমানযোগে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান।

মির্জা ফখরুল রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। পরে রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে যান তিনি।

আরও পড়ুন : ঢাবি ছাত্রলীগের সম্মেলন শনিবার

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।

আরও পড়ুন : খেলা শুরু হয়ে গেছে

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শহরের মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এদিকে পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকায় দুদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশস্থল ও আশপাশে অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন : ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করতে হবে

অপরদিকে বিগত গণসমাবেশের মতো মাদ্রাসা মাঠেই বিএনপির নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা