রাজনীতি

ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ করতে হবে

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: এডিসিসহ ১৩৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত ডিডিএলজি জাহিদ ইকবাল।

আরও পড়ুন: চীনে লকডাউন শিথিল

তিনি বলেন, "অতীতে জেলা পরিষদের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়নি। এবার সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের কাজ করতে হবে। যাতে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হয়।"

জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেন, "এটি পর্যটন নগরী। এখানে হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে ভালবাসার জালে আবদ্ধ করে রেখেছেন। তাই সবাইকে সাথে নিয়ে আধুনিক জেলা পরিষদ রূপান্তর করা হবে।"

আরও পড়ুন: ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি

দেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান শাহীনুল হক মার্শালের নেতৃত্বে জেলা পরিষদকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মাহমুদুল করিম মাদু, ফরিদুল আলম, জাফর আলম, হুমায়ুন কবির চৌধুরী, আরিফুল ইসলাম, নুরুল ইসলাম ভুট্টো, শহীদুল ইসলাম মুন্না, এইচ, এম শওকত, মহিলা সদস্য আশরাফ জাহান কাজল, হুমায়রা বেগম, তানিয়া আফরিন, কক্সবাজার পৌরসভার প্রতিনিধি কবি শামীম আকতার ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর ইফতেখার উদ্দিন হানিফ।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

পরে বিজয়ের মাস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা