রাজনীতি

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ 

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করতে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ

টাউন হল মাঠের এই সমাবেশ দুপুর ১২টায় শুরুর কথা রয়েছে। তবে শনিবার (২৬ নভেম্বর) সকাল থেকেই কুমিল্লা নগরীর প্রতিটি সড়কে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। ইতোমধ্যে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় এসে পৌঁছান দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল (শুক্রবার) রাত থেকেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু রাতে অনেকেই চলে যায় হোটেলে, অনেকে আবার নেতাদের বাসায় কিংবা আত্মীয় স্বজনদের বাসায়।

এদিকে ধর্মঘটের ঘোষণা না দিলেও দুদিন আগে থেকেই বিভাগের বিভিন্ন উপজেলা থেকে সমাবেশের উদ্দেশে নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করে। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে আজ।

সমাবেশকে কেন্দ্র করে নগরী অলিগলি ও দেয়াল পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। বড় বড় পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দীর্ঘদিন পর এমন পরিবেশ দেখে উৎফুল্ল উদ্বেলিত দলটি নেতাকর্মী।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেট বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলের টিউব উদ্ভোধন আজ

এরই অংশ হিসেবে আজ ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচি। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা