হবিগঞ্জে গণঅধিকার পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকী
রাজনীতি
হবিগঞ্জে গণঅধিকার পরিষদ’র প্রতিষ্ঠা বার্ষিকী

বিরোধী দলের সমাবেশ নিয়ে ইত্রামি

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ যখন রাস্তা নেমে এসেছে তখন বিরোধী দলের সভা সমাবেশ নিয়ে ইত্রামি করছে সরকার। নিজেরা ঠিকই সভা সমাবেশ করছে আর অন্যদের সভা সমাবেশে বাঁধা গ্রস্থ করছে পুলিশ।

আরও পড়ুন : ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

শনিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে গণঅধিকার পরিষদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুর বলেন, হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এমএস কিবরিয়া সাহেব উনাকে ২০০৫ সালে বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় হত্যা করা হয়েছিল। আজকে ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিবরিয়া সাহেবের বিচার হয় নাই কেন?

তিনি বলেন, আওয়ামী লীগ কিবরিয়া হত্যার বিচার করবে না। আমি বলে যাচ্ছি আমরা ক্ষমতায় গেলে কিবরিয়া হত্যার বিচার করবো।

আরও পড়ুন : আ’লীগের নেতারা কেউ পালায় না

ভিপি নুর বলেন, বর্তমান সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। অতএব আওয়ামী লীগ সরকার একটি ব্যর্থ সরকার।

জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেন জীবন এর সঞ্চালনায় গণঅধিকারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা