রাজনীতি

ঝালকাঠি বিএনপির হুঁশিয়ারি 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা জেলা আ.লীগের কমিটি ঘোষণা

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন , জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সহ-সভাপতি মোঃ কামাল মুন্সি, ফোরকান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল্লা শহিদ, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা, নলছিটি পৌর শাখার সদস্য সচিব মোঃ সোহেল আহম্মেদ, ঝালকাঠি সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ হেদায়েতুল ইসলাম সোহেল, পৌর সদস্য সচিব মোঃ শামিম মৃধা, কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হাসিব ভুট্টো, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ রিয়াজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার

নেতৃবৃন্দ সকল বাধা উপক্ষা করে বরিশালের গণসমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা স্বেচ্ছাসেবক দল এবং আওতাধীন ৬টি ইউনিটের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী প্রস্তুত রয়েছে এবং বাধা দিলে সকল বাধা উপেক্ষা করে সময়োচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে, সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে পৌর বিএনপি। ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা