রাজনীতি

গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

সান নিউজ ডেস্ক: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে একযোগে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। তবে ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভোটগ্রহণের সাড়ে তিন ঘণ্টা পর সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

চার প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)। তবে এখনও ভোটের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মাহামুদ হাসান রিপন।

এর আগে ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে গুরুতর অনিয়মের' অভিযোগে ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: সুচির আরও ৩ বছর জেল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ব্যাপক অনিয়মের কারণে ১৪৫টি কেন্দ্রের মধ্যে এরই মধ্যে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করছি সিসিটিভির মাধ্যমে। আপনারাও দেখছেন কী হচ্ছে। কোনো কেন্দ্রে অনিয়ম হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিচ্ছি।
সিইসি বলেন, আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোকে বাতিল করে দিয়েছি।

আরও পড়ুন: সাংবাদিক হত্যা, ৫ জনের ফাঁসি বহাল

গত ২৩ আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। দুই উপজেলা সাঘাটা ও ফুলছড়ির ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি বুথ রয়েছে। আসনটিতে মোট ভোটারসংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭০ হাজার ১৬০ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা