শেখ এ্যানী রহমান
রাজনীতি
সংসদ সদস্য 

শেখ এ্যানী রহমান আর নেই

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান শেখ এ্যানী রহমান। জাতীয় সংসদের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শেখ এ্যানী রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। ১৯৬০ সালে ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার জানান, সংসদ সদস্য শেখ এ্যানী রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফসসাপোর্টে ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা