নিহত শাওন। ছবি: সান নিউজ
রাজনীতি
যুবদলকর্মী শাওন নিহত

মুন্সীগঞ্জে বিএনপির করা মামলা খারিজ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাটে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন (২৩) নিহতের ঘটনায় বিএনপির দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে কলেজছাত্র খুন

সোমবার (১০ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার মামলাটি খারিজ করে দেন। কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে গত (৬ অক্টোবর) যুবদলকর্মী শাওন হত্যার অভিযোগ এনে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে পৃথিবী

মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ-উল-ইসলামসহ পুলিশের ৯ সদস্যের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত পরিচয়ের ৪০-৫০ জন পুলিশ সদস্য এবং অস্ত্রধারী সরকার দলীয় ২০০-৩০০ জন লোককে আসামি করা হয়। ওই দিন আদালতের বিচারক মামলার পরবর্তীতে আদেশের জন্য ১০ অক্টোবর ধার্য করেছিলেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান আল-মামুন মামলা খারিজ নিয়ে কোনো কথা বলেননি। তবে, মামলায় সার্টিফাই কপি সংগ্রহের পর, জেলা ও দায়রা জজ আদালতে রিভিউ চাওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: পলিথিন দিয়ে তৈরি হচ্ছে ডিজেল

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার মুক্তারপুরের পুরাতন ফেরীঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন ও জাহাঙ্গীর মাদবরসহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে, ২২ সেপ্টেম্বর দিনগত রাতে যুবদল কর্মী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা