বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (ফাইল ছবি)
রাজনীতি

খেলা শুরু হয়ে গেছে

সান নিউজ ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।

আরও পড়ুন: ২ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, তারা দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের নেতৃত্বে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। এর পর দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা হবে।

সোমবার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জন্মের পরই দেওয়া হবে এনআইডি

এর আগে শহরের গোডাউন রোড এলাকা থেকে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের দিতে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

এ্যানি বলেন, খেলা শুরু হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা আজ গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমে পড়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনে বাধা দিলেই যুদ্ধ হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: সেতুতে হামলা সন্ত্রাসবাদী কাজ

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটন, আবদুল আলিম হুমায়ুন, সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসবেক দল নেতা মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম ও আবদুল্লাহ আল মামুনসহ কয়েক হাজার নেতাকর্মী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা