ইসি যা বলবে সরকার তা মানতে বাধ্য
রাজনীতি

ইসি যা বলবে সরকার তা মানতে বাধ্য

সান নিউজ ডেস্ক : আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়ে সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি দেওয়া হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইসি যা বলবে সাংবিধানিকভাবে সরকার তা মানতে বাধ্য।

আরও পড়ুন : আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত

দায়িত্ব পালনের বিষয়ে ইসি মো. আলমগীর সতর্ক করে দিয়ে বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ইসি আলমগীর বলেন, জেলা পরিষদ ও গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মানতে বাধ্য করতে ক্ষমতাসীন দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে যে অনিয়ম হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ডিসিকে নির্দেশনা দিয়েছেন।’

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

কমিশন আচরণবিধি লঙ্ঘন মেনে নিতে রাজি নয়। কেউ ভাঙলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, নির্বাচন কর্মকর্তাদের যে আইন রয়েছে আমরা তা প্রয়োগ করতে পিছপা হবো না বলেও জানান ইসির সাবেক এ সচিব।

আইন প্রণেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, এই তো বললাম, আমরা ডিসি ও এসপিদের বলেছি লঙ্ঘনকারী যেই হোন না কেন, তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন : জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে

‘দুই নম্বর হলো- আমরা যেটা বলেছি, নির্বাচন কর্মকর্তাদের জন্যও আইন রয়েছে। দায়িত্ব পালনকালে কাউকে আচরণবিধি লঙ্ঘন করতে দেখলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’

আসন্ন গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সরকারদলীয় নেতারা নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে- জাতীয় পার্টির এমন অভিযোগের বিষয়ে মো. আলমগীর বলেন, আমরা এরই মধ্যে ডিসি, এসপিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেবো।

আরও পড়ুন : স্ত্রীকে তালাক দিলেন আল-আমিন

‘আমরা কড়া নির্দেশ দিয়েছি, সংসদ সদস্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বলতে হবে, আপনি নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না।

কেননা, সংসদ সদস্যরা তো জেলা পরিষদ নির্বাচনের ভোটার নন। অতত্রব, ভোটার হিসেবে তাদের সেখানে থাকারও কোনো সুযোগ নেই।’

আরও পড়ুন : করোনায় একজনের প্রাণহানি

সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে, তারা তো দেশ চালায়। নিয়মকানুন মানতে তারা আরও বাধ্য। আমরা যা বলবো সাংবিধানিকভাবে তা মানা তাদের দায়িত্ব বলেও জানান ইসি মো. আলমগীর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা