খালেদা জিয়ার নেতৃত্বেই হবে আন্দোলন
রাজনীতি

খালেদা জিয়ার নেতৃত্বেই হবে আন্দোলন

সান নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় পার্টির সাথে সংলাপে জানিয়েছেন, সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হবে।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

সোমবার (৩ অক্টোবর) সকালে বিএনপি মহাসচিব গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে সংলাপ শেষে এই কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সকলের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ উদ্যোগে হয়েছে। আমাদের নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা।

সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপি যুগপত আন্দোলন শুরু করবে বলে জানান তিনি।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

সকালে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে সংলাপে বসেন বিএনপি মহাসচিব। দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো: নজরুল ও গোলাম মোস্তফা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলম খান।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, আমরা দ্বিতীয় গণআন্দোলনের দফা নির্ধারণ করার বিষয় নিয়ে আজকে জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার সাহেবের নেতৃত্বে তার দলের সাথে আলোচনা করেছি।

আমাদের দাবি নামার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে এই সরকারের পদত্যাগ, পদত্যাগ করে সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালীন সরকারের হাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি।

'আমরা একমত হয়েছি যে এই দাবিগুলোতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করবো। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করব।'

আরও পড়ুন : নিজেদের দেশের অবস্থা দেখুন

মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- এ টু জেড সকলকে একত্রিত করা। আল্লাহ রহমতে আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক সাথে আলোচনায় সফলকাম হয়েছি। আমি বিশ্বাস করি, আমাদের সকলের ঐক্যবদ্ধ এই সংগ্রাম জয়যুক্ত হবেই।

গতকাল ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। সন্ধ্যায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের সাথে সংলাপে বসবেন মির্জা ফখরুল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা