রাজনীতি

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এক সময় খাস জমি দখলে নিতো যাদের অর্থসম্পদ আছে তারা। এখন কিন্তু আর সেই দিন নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ খাস জমিতে সরকারি অর্থে ভূমিহীনদের ঘর তুলে দেওয়া হচ্ছে। কারণ শেখ হাসিনা চাইছেন দেশের সকল মানুষের মৌলিক অধিকার বাস্তবায়িত হোক। তিনি সকল মানুষকে স্বাধীনতার স্বাদ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

রবিবার দুপুরে ঝালকাঠিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

২০০৮ সালে ২৬ হাজার টন খাদ্য ঘাটতি ছিল দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে খাদ্য ঘাটতি পূরণ করে আজকে আমরা খাদ্যে উদ্বৃত্ত। এসব কিছুই হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। শেখ হাসিনা জনগণকে শান্তিতে রাখার জন্য যেসব কাজ করছেন, এ জন্য পুরস্কার হিসেবে তাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

ঝালকাঠি সদর উপজেলার ৫৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর বিতরণ করা হয়। পরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৬টি গাভী বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা