রাজনীতি

বিএনপির দ্বিতীয় দফা সংলাপ শুরু

সান নিউজ ডেস্ক: নতুন করে আবারও রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বিএনপি। রোববার (২ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংলাপের বিষয়ে শায়রুল কবির বলেন, সংলাপের প্রথম দিন রোববার (২ অক্টোবর) দুপুরের পর বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করবে বিএনপি। এর আগে গত ২ জুন কল্যাণ পার্টির সঙ্গে একবার সংলাপে বসেছিল বিএনপি।

সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে সংলাপে পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, যুগ্ম-মহাসচিব সোহেল মোল্লা, আব্দুল্লাহ আল হাসান সাকিব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান শামিম, উত্তরের সেক্রেটারি জামাল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি আবু হানিফ ও উত্তরের সেক্রেটারি আবু ইউসুফ অংশ নেবেন।

আরও পড়ুন: চাকরির আবেদন ফি বাড়ল

এ বিষয়ে সৈয়দ ইবরাহিম বলেন, প্রথম পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো সমন্বয় করে যুগপৎ আন্দোলনের রূপরেখা এগিয়ে নেওয়ার এজেন্ডা ঠিক হবে আজকের এই সংলাপে।

প্রসঙ্গত, গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নাগরিক ঐক্যের নেতাদের সঙ্গে সংলাপ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা