রাজনীতি

বিএনপিকে খেলার আহ্বান

শফিক স্বপন, মাদারীপুর: আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, মানুষ খুন আর জ্বালাও পোড়াও কর্মকাণ্ড ছেড়ে রাজনীতির মাঠে বিএনপিকে খেলার আহ্বান জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আর কখনো এই দেশে হবে না। এই নিয়ে জনগণকে বিভ্রান্তি করে জ্বালাও পোড়াও খুনের আন্দোলন শুরু করছে।

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

এসব বন্ধ করে রাজনীতির মাঠে খেলতে আসুন। আপনারাও মাঠে নামুন। আওয়ামী লীগও জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে। জনগণই ঠিক করবে খেলায় কে জিতবে আর কে হারবে।

তিনি আরও বলেন, আপনারা আন্দোলনের নামে হত্যা খুন আর পুলিশের উপরে হামলা করলে পুলিশ বসে থাকবে না। তারা আপনাদের সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ করবেই।

আরও পড়ুন: তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিনসহ অন্যরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা