বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে থাকবে যুবলীগ
রাজনীতি

বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন যুবলীগ বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি তাদের মোকাবিলা করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : প্রাণে বাঁচলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতারা এ সময় রাজপথে থেকেই বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেন।

ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

আরও পড়ুন : চীন মৈত্রী সেতু উদ্বোধন

যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।

তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, আজ থেকে আমরা মাঠেই থাকব। মাঠে থেকেই আপনাদের সব নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব।

আরও পড়ুন : আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫

সমাবেশে প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, আবু আহমেদ নাসিম পাভেল, রফিকুল ইসলাম, নবী নেওয়াজ, এনামুল হক খান, মোয়াজ্জেম হোসেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা