রাজনীতি

জিএম কাদেরকে বিরোধী দলের নেতা বানাতে চিঠি

সান নিউজ ডেস্ক: সাবেক ফাস্টলেডি রওশন এরশাদকে বাদ দিয়ে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা বানানোর জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা।

আরও পড়ুন: পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্পিকারের কার্যালয়ে এ চিঠি পৌছে দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। বর্তমানে জিএম কাদের সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন।

চিঠিতে জাতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতা ও জাপার প্রধান উপদেষ্টা রওশন এরশাদ, তার ছেলে শাদ এরশাদ ও সেলিম ওসমান ছাড়া পার্টির সব এমপি স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: চীনের বিরুদ্ধে জাতিসংঘে বিস্ফোরক রিপোর্ট

প্রসঙ্গত, সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের নামে অধিক পরিচিত) সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাদের লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা