এখনো কেউ মারা যায়নি
রাজনীতি

এখনো কেউ মারা যায়নি!

ফরিদপুর প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না। তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। তবে আমরা অস্বীকার করব না। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্যি। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না।, বাংলাদেশকে গোলামি থেকে মুক্ত করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

বুধবার (১০ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীর মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জনশুমারির সমালোচনা নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু দিন আগে জনশুমারির কাজ নিয়েও একদল মানুষ বলে বেড়াচ্ছে, জনশুমারি হয়নি। তারা বাড়িতে বসে চা-বিস্কুট খায় আর অযথা দোষ খোঁজে। এটা তাদের অভ্যাস।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ নিয়ে মানুষের অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশ্বজুড়ে যুদ্ধের কারণে তেল-গ্যাস বন্ধ হয়ে গেছে। আমেরিকা ও রাশিয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। আমরা বলেছিলাম হবে না। আর মাত্র একটি মাস আমরা আগের জায়গায় ফিরে যাব।

উপস্থিত জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ছেলে-মেয়েদের টেকনিক্যাল কাজ শেখানোর জন্য আমার নিজের দেওয়া জমিতে টেকনিক্যাল প্রতিষ্ঠান, মেডিকেল টেকনিক্যাল কম্পাউন্ডার প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো চাকরি করার সুযোগ হবে।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, ওসি খালেদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী, ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা