রাজনীতি

ইউপি চেয়ারম্যান হতে চান কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের লাইক পেজে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আটজন জাতীয় নেতার ছবি দিয়ে জনমত যাচাইয়ে একটি পোস্টে লেখা হয় কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ফের চমক দিতে যাচ্ছেন সাকিব

গত মঙ্গলবার (১৯ জুলাই) ওই পোস্টে সেতুমন্ত্রীর নিজ উপজেলা কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী কমেন্ট করেন আমি হব। ইউপি চেয়ারম্যান মো.আইযুব আলী সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী। ওই পোস্টে তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে এমন মন্তব্যের কারণ খুঁজতে থাকেন? মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। আর সেই সাথে বইতে শুরু করে নানা সমালোচনা। ঘটনা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান এরপর নিজেই কমেন্টটি সরিয়ে নেন।

আগামীকাল শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় আপত্তিকর এ মন্তব্যের প্রতিবাদে উপজেলার রামপুর ইউনিয়নে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন বলেন, সেতুমন্ত্রীকে হেয়প্রতিপন্ন করতে এ ধরেনর কমেন্ট করা হয়েছে। এর প্রতিবাদে প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে। আমরা দলের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেন এ ঘটনায় সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হয়।

কমেন্টের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলী কমেন্ট করার সত্যতা নিশ্চিত করে বলেন, ওবায়দুল কাদের জাতীয় নেতা। তিনি আমাদের গর্বের ধন। নোয়াখালীর সাংবাদিক হয়ে কেন এখানে এ কথাটা আসবে কেন হচ্ছেন। আমি ওই সাংবাদিককে ইঙ্গিত করে লিখেছি আমি হব।

আরও পড়ুন: বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

ইউপি চেয়ারম্যান আরো বলেন, ওবায়দুল কাদের আমাদের গর্বের ধন। ঊনি না হলেও সাংবাদিকরা নিউজ করতে পারে না। কে হচ্ছেন? আমরা একজন তৃণমূলের কর্মি। আমার পুনরায় জন্ম হলেও তো ওই পর্যায়ে যেতে পারব না। এটা নিয়ে আবার লেখা লেখির কি আছে বলেও তিনি মন্তব্য করেন।

কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বলেন, এ ধরনের মন্তব্য ন্যাক্কারজনক।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, এ ধরনের মন্তব্য দুঃখজনক। এ ধরনের মন্তব্যকারীকে তিনি দল থেকে বহিষ্কারের দাবি করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা