রুহুল কবির রিজভী
রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকটে মানুষের হাহাকার

সান নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানুষ হাহাকার করছে আর সরকার উৎসবে মেতে উঠেছে। তিনি বলেন, গতকাল প্রথম রোজা ছিল আর ওই দিনই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না।

আরও পড়ুন: পানির অপচয়রোধ ও যত্ন নেওয়ার পরামর্শ

সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তারা (সরকার) উৎসবে মেতে উঠেছে। বাইরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন। আর দেশের জনগণ আধাবেলা খাচ্ছে না, না খেয়ে থাকতে হচ্ছে। এসবের কোনো খোঁজ তারা রাখে না। এদিকে দৃষ্টি না দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে।

রিজভী বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেনি। দেশের জনগণ কষ্টে আছে। তার ভ্রূক্ষেপ করে না সরকার। শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে। আর দেশে গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার কারণে মানুষ হাহাকার করছে।

আরও পড়ুন: প্রাথমিকে ছুটি বাড়ছে না

তিনি বলেন, রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলতে কোনো জুড়ি নেই। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি। তারা তো আলো পৌঁছে দেয়নি অন্ধকার দিয়েছে। তারা গণবিরোধী সরকার বলেই জনগণের কোনো উপকার করতে পারে না।

দেশের জনগণের ওপর অবিচার-অনাচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, এ সরকারের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নামতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা