বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
রাজনীতি

তারা নেতার মতো কথা বলছেন

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা উন্নয়নের নামে প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির টাকা কানাডায় বেগমপাড়ায় পাচার হচ্ছে।

আরও পড়ুন: সাবওয়ে নির্মাণ প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব

মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশের আইজি রাজনৈতিক নেতার মতো কথা বলছেন। পুলিশ কমিশনার শিষ্টাচার জানেন না। খালেদা জিয়া সম্পর্কে তিনি যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, এজন্য তার বিচার হওয়া দরকার।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন নয়। আইন মন্ত্রণালয়, ডিসি, এসপির নির্দেশে চলে বিচার বিভাগ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে

এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও দলীয় প্রধানের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ নেতারা।

এসময় পায়রা ও বেলুন ওড়ান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে দলীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলান অতিথিরা। সম্মেলনে উপজেলা পৌরসভা মিলিয়ে ১৮ ইউনিটের ১৮১৮ ভোটার নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণ চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা