আ স ম আবদুর রব
রাজনীতি

নির্যাতন বন্ধ না হলে ভয়াবহ পরিস্থিতি হবে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্র নির্যাতন ও কথিত ‘মিনি আদালত’ দ্রুত বন্ধ না হলে ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হবে।

আরও পড়ুন: এবার কলকাতার সিনেমায় নাদিয়া

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ছাত্রদের ওপর নির্মম নির্যাতন এবং ‘মিনি আদালত’ বসার সংবাদ প্রকাশের পরও কোনো প্রতিকার হচ্ছে না। এতে প্রমাণ হয়, প্রজাতন্ত্রে যেন সরকারের কোনো অস্তিত্ব নেই।

জেএসডি সভাপতি বলেন, ছাত্রদের ওপর নির্যাতনে প্রমাণ হয়, প্রজাতন্ত্রে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যে প্রতিষ্ঠান নির্যাতন এবং ‘মিনি আদালত’ বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। প্রতিকারের দ্রুত ব্যবস্থা না থাকলে যে ভয়াবহতা নৈরাজ্য ও ধ্বংসলীলা হবে, তা নিয়ন্ত্রণের ক্ষমতা রাষ্ট্রের থাকবে না।

আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না

আ স ম আবদুর রব বলেন, গণমাধ্যমে প্রকাশ পাওয়া খবরে দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমের ‘মিনি আদালতে’ প্রতি রাতেই বসে কথিত বিচার, হয় নির্যাতন। এখানে দুটি পক্ষ। এক পক্ষ যারা ছাত্র সংগঠনের নামে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় অনুষ্ঠানে না যাওয়ায় ঘুম থেকে তুলে এনে রাতভর নির্যাতনসহ অনেক ঘটনার সাক্ষী এই মিনি আদালত। আর এই আদালতের আসামি হচ্ছেন নির্যাতনের শিকার শিক্ষার্থীরা। অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত কয়েক মাসে হল ছেড়েছেন প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা