রাজনীতি

বিএনপির কথায় কান দেবেন না

সান নিউজ ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা ক্ষমতায় গেলে দেশ বিরান ভূমি হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব

শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় তিনি কবুতর ও বেলুন ওড়ান।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য দেওয়ার সময় আল-মামুন সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা