রাজনীতি

মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ সাধারণ মানুষের করুণ অবস্থা, এই সরকারের গায়ে লাগে না। সব কিছুর দাম বাড়ল কেন? কারণ, আপনারা সব চুরি করছেন। চুরি বললে ভুল হবে, ডাকাতি করছেন। সাধারণ ডাকাতি নয়, বর্গীদের ডাকাতি। নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন: দাম বেশি নিলে কল করুন ১৬১২১-এ

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব, মামুনুর রশীদ প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, কৃষকের পণ্য এখানে আমরা যারা ভোক্তা হিসাবে আছি তাদেরকে ১০/১২ গুণ দিয়ে কিনতে হয়। অর্থমন্ত্রী আছেন একজন, যিনি অতীতে আদম ব্যবসা করতেন। পরিকল্পনামন্ত্রী ছিলেন সরকারের আমলা। তিনি বলেন, হ্যাঁ দাম বেড়েছে, কিন্তু বিশ্বের তুলনায় কম বেড়েছে। এখানে মুদ্রাস্ফীতি অনেক কম আছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে, পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ, আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সাথে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন: ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

তিনি আরও বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি ভোটে না যায় আর কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তাহলে অতল জলে ডুবে যাবে। ওবায়দুল কাদেরকে বলতে চাই, এত ভয় কেন নিরেপক্ষ সরকারে? এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে। নির্বাচনকালীন সময়ে নিরেপক্ষ সরকার দিয়ে দেখেন, আওয়ামী লীগ ডোবে না কি বিএনপি ডোবে।

মির্জা ফখরুল বলেন, আগে মায়েরা বলতো— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। মানে বর্গীর কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গীর সরকার। এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়ে মোটা। সারাদেশের মানুষ বলছে সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে সবকিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের শাড়...

ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মা...

কোম্পানীগঞ্জ  থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

বিরোধ মেটাতে থানায় এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা