রাজনীতি

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মন্তব্য হাস্যকর

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির বড় ব্যবসায়ীরা জড়িত তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের এমনি মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই ধরনের কথা বলে আওয়ামী লীগ এই সমস্যাটিকে একটি হাস্যকর অবস্থায় নিয়ে যাবার চেষ্টা করছে। যেটি সাধারণ জনগনের প্রতি একটি তামাশা করা হচ্ছে।

আরও পড়ুন: ৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে

রোববার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমনি মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। অসহায় হয়ে পড়েছে। আর এটার জন্য দায়ী সরকারের উদাসীনতা, ব্যর্থতা।

ফখরুল আরও বলেন, এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠাকে ব্যবহার করছেন অন্যায়ভাবে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবহার করে। আজ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার ফলে আজকে ভিন্ন মত যারা পোষণ করছেন, বিরোধী দল যারা করছেন, জনগণের পক্ষে যারা কথা বলার চেষ্টা করছেন তাদের কোন কথা বলতে দেয়া হচ্ছে না।

বিএনপির এই নেতা আরও বলেন, আজকে যানো কেউ তাদের উপর কথা না বলতে পারে, সংবাদকর্মীরা যানো তাদের দুর্নীতি নিয়ে কথা না বলতে পারে তার জন্য তারা নতুন আইন বের করেছেন সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমরা একটি হিসাব পেয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রায় ৬শ এর উপরে সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। ইতিমধ্যে প্রায় ২শ এর মতো সংবাদকর্মী গ্রেফতার করা হয়েছিলো।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৫৭

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই আইনের মাধ্যমে বাক-স্বাধীনতাকে লংঘন করা, মানবাধিকারকে লংঘন করা, আমাদের সাংবিধানিক যে অধিকার আছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তারা করে যাচ্ছে। এটা কোন ভাবে গ্রহণযোগ্য নয়। আমার অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা