ছবি-সংগৃহিত
রাজনীতি

বহিষ্কৃত আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

সাননিউজ ডেস্ক: ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের পদ দেওয়ার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জল হককে বহিষ্কারের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বহিষ্কারের শিকার হওয়া ফয়জল হক।

লিখিত বক্তব্যে ফয়জল হক বলেন, সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতারা সাংগঠনিক নিয়ম-নীতি উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। থানা আ’লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন এ কমিটি গঠন করেন।

তিনি বলেন, অন্য ইউনিয়ন থেকে ভাড়া করা লোক দিয়ে আমাদের ওয়ার্ডে জনসমর্থন দেখিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বহিরাগত ও বিএনপি-জামায়াতের লোকদের পদ দেওয়া হয়েছে। কারও কোনো মতামত ছাড়াই কমিটি গঠন হয়। তাই আমি সভাপতি হিসেবে তাদের সমস্ত অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে এ অনিয়মের প্রতিবাদে গত ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করি।

আরও পড়ুন: আজ বুস্টার ডোজ নেবেন খালেদা

১৯ ফেব্রুয়ারি তাদের মনগড়া অন্য একটি ওয়ার্ড কমিটি গঠনের সময় আমাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তারা আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটায়। মঞ্চে আমার ও পরিবারের নামে নানারকম আপত্তিকর ভাষায় বক্তব্য রাখা হয়।

তিনি আরও বলেন, আমি ২০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। আমাকে পদ থেকে প্রত্যাহার করার বিষয়ে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি। তাই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা