টিকা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ছবি: সংগৃহীত)
রাজনীতি

আজ বুস্টার ডোজ নেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: করোনা টিকার বুস্টার ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এ টিকা নেবেন তিনি। তথ্যটি নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি টেলিফোনে সংবাদ মাধ্যমকে বলেন, আজ করোনার টিকার তৃতীয় ডোজ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় হাসপাতালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

এদিকে গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নেন টিকার প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন গত বছরের ১১ এপ্রিল মাসে।

আরও পড়ুন: সবাই পরিত্রাণ চায়

শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় রয়েছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা