রাজনীতি

ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করলো নেত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাবি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি’র বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এই ধরনের অন্য একটি অভিযোগে চলমান একটি মামলার আসামি নিশি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে এই ঘটনা ঘটে। আহত নেতার নাম মো. এহসানুল হক ইয়াসির, তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষনেতা। আর বেনজীর হোসেন নিশি ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক।

আহত ইয়াসির বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে আমরা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে যাই। সেখানে যাওয়ার সময় আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এ সময় হঠাৎ করে বেনজির হোসেন নিশি এসে তার মোবাইল দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে আমার মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা পরিচিতরা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। তিন-চারটি সেলাই লেগেছে।

তবে ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বেনজির হোসেন নিশি। ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকা এই নেত্রী সারাবাংলাকে বলেন, ‘যে ঘটনার কথা বলা হচ্ছে, সে সময় আমি ছিলামই না। কেন আমার নাম বলা হচ্ছে, সেটা আমি বলতে পারি না। তবে আমি শুনেছি, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সে শ্লীলতাহানির চেষ্টা করেছিলো। তাই তাকে বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেই মার দিয়েছে। নিশ্চয় সে এমন কিছু করেছে যার জন্য তাকে মার দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: আমাকে টাকা দিয়ে কেনার মতো লোক জন্মায়নি

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ছাত্রলীগ নেত্রী বেনজির হোসেন নিশির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে ফাল্গুনী দাস তন্বী নামে এক ছাত্রলীগ নেত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছিলো বেনজীর হোসেন নিশির বিরুদ্ধে। এ অভিযোগ মামলা পর্যন্ত গড়িয়েছিলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা