রাজনীতি

আলালের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ‘অশ্লীল, কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (১০ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল যে কটূক্তি করেছে- তা ক্ষমার অযোগ্য। তার বক্তব্য বাংলার ১৭ কোটি মানুষের হৃদয়ে চরম আঘাত করেছে। তার আস্ফালন ও ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অবিলম্বে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সালমা হাই টুনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা