ছবি সংগৃহীত
রাজনীতি

‘ডা. মুরাদ যা করেছেন তা ছাত্রদল থেকে শেখা’

নিজস্ব প্রতিনিধি, ফেনী: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ডা. মুরাদ যে আচরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের কোনো সৈনিক, শেখ হাসিনার প্রকৃত কর্মীর পক্ষে এমন আচরণ করা সম্ভব নয়।’

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের পিটিআই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ডা. মুরাদ হাসান এক সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। এখন আমার মনে হয়, তিনি যা করেছেন, তা ছাত্রদল থেকেই শিখে এসেছেন। তার আচরণ ও কর্মকাণ্ড সেখান থেকে পাওয়া শিক্ষারই ফল।’

তিনি বলেন, ‘বিএনপির নেতা তারেক রহমানও মুরাদের মতো বিভিন্ন সময় এমন আচরণ করেন। বিএনপি এমন রাজনীতিই করে থাকে। প্রতিহিংসার রাজনীতি থেকে তারা বের হতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি নেতারা প্রেসক্লাবের সামনে নাটক করে, কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না। ক্ষমা না চাইলে তো কাজ হবে না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে বিষয়টি হয়তো বিবেচনা করা হতে পারে।’

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা