বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল
রাজনীতি

আলালের বিরুদ্ধে মামলা, সমন জারি

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে শরীয়তপুরে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জেলার আমলি আদালত পালং অঞ্চলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলমের আদালতে এ মামলা দায়ের করেন।

পরে বিচারক মো. শামসুল আলম মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। এসময় তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ফেসবুকের একটি ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যটি দেশের ও দেশের জনগণের জন্য মানহানিকর।

এ বিষয়ে মামলার বাদী শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, ফেসবুকের একটি কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার প্রতিবাদে শরীয়তপুরের আমলি আদালতে একটি মামলা দায়ের করি। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন ও তাকে সশরীরে শরীয়তপুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা