ছবি: সংগৃহীত
রাজনীতি

কথা দিয়ে কথা রাখুন

নিজস্ব প্রতিবেদক: পরিবহন মালিক-নেতাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লংঘন করছেন?

বৃহষ্পতিবার (২ ডিসেম্বর) সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

বিএনপি নেতারা দেশের আইনের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কাদের বলেন, আইন আদালতের প্রতি তাদের আস্থা নেই বলেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের এমন বক্তব্য শুনলে মনে হয়, বিএনপি নেতারা আইন- আদালতের কোন তোয়াক্কা করে না।

'বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে অবৈধ সরকার' মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

তিনি বলেন, আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদেতো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা