রাজনীতি

১০ মিনিটে ১৫ গাড়িতে আগুন কীভাবে

নিজস্ব প্রতিবেদক: রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসে আগুন দেওয়া পরিকল্পিত কিনা, এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ ডিসেম্বর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত 'ফাইভ জি : দ্য ফ্রন্টিয়ার টেকনোলজি' শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার সময় এ প্রশ্ন রাখেন তিনি।

কাদের বলেন, এটি নিছক দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত। রাত ১১টায় জামায়াত পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে খবরটি প্রকাশিত হয় এবং দুর্ঘটনার স্থান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই প্রায় ১৫টি বাসে আগুন দেওয়া শেষ হয়। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টি আসলেই দুর্ঘটনা কি না?

তিনি বলেন, ঘটনার ১২ মিনিটেই নিরাপদ সড়ক চাই পেজ লাইভে গেল কীভাবে? নাকি তারা আগে থেকেই প্রস্তুত ছিল? বাশেরকেল্লা ১৫ মিনিটের মধ্যেই সব খবর পেয়ে গেল কীভাবে? আর বাকি ১০ মিনিটে ১৫টি গাড়িতে আগুন কীভাবে দেওয়া হলো?

ওবায়দুল কাদের বলেন, এত মানুষ রাত ১১টার পর ঘটনাস্থলে এলো কীভাবে? তাহলে তারা কি আগেই প্রস্তুত ছিল? সেনাবাহিনী, পুলিশ বা ফায়ার বিগ্রেড এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে না, যত দ্রুত গাড়ি পোড়ানো হয়েছে। এত রাতে অল্পবয়সী শিক্ষার্থীরা কি এত দ্রুত পৌঁছে গেছে?

তিনি বলেন, এমনিতেই সড়ক দুর্ঘটনা নিয়ে আন্দোলন চলছে। যারাই দুর্ঘটনাকবলিত হচ্ছে, তারা সবাই শিক্ষার্থী? গাড়িতে কি ছাত্র ছাড়া অন্য যাত্রী থাকে না? বিষয়টি মোটেই দুর্ঘটনা নয়। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

ওই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোকাহত ও ব্যথিত হয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে রাত ১০টা ৪৫ মিনিটে, এর ১২ মিনিট পর ১০টা ৫৭ মিনিটে নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজের মাধ্যমে উক্ত স্থান থেকে লাইভ করা হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ১৭টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়।

কাদের জানান, ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে ফাইভ-জি সেবা দেশের অন্যান্য বিভাগীয় শহর, শিল্প প্রতিষ্ঠাননির্ভর এলাকায় বিস্তারের পরিকল্পনা রয়েছে। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা