রাজনীতি

সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাগে আ. লীগের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি’র সভাপতিত্বে কর্মশালায় শেখ ফজলুল করিম সেলিম এমপি প্রধান অতিথি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বিশেষ অতিথি হিসেবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।’

চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা