ছবি: সংগৃহীত
রাজনীতি

সিপিবি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: অভিযোগ উঠেছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক ওরফে রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার (২২ নভেম্বর) রাতে সিপিবি সমর্থিত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের ৩টি ভ্যান মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় সোমবার রাত ১১টার দিকে সাজেদুল হক ওরফে রুবেলের বাসার সামনে আসে। এরপর বাসায় ঢুকে তাকে ধরে নিয়ে যায়। সেখানে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে কাফরুল থানার এসআই আমিরুল ইসলাম বলেন, এ ধরনের কোনও তথ্য আমার কাছে নেই।

জানা গেছে, মিরপুর ১০ নম্বরে আইডিএস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা গত তিন দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। সেখানে বিভিন্ন সংগঠনের নেতারা গিয়ে সংহতি জানাচ্ছেন। সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকদের ওই বিক্ষোভে যান সাজেদুল হক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা