রাজনীতি

বিএনপি নেতা খোকন ও নেতাকর্মীরা ‘মুক্ত’

নরসিংদী প্রতিনিধি: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ চলার সময় দলটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ নেতাকর্মীদের ‘অবরুদ্ধ করে রাখে পুলিশ’।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত তাদের অবরুদ্ধ রাখা হয়। প্রায় ৪ ঘণ্টা খায়রুল কবির খোকন ও নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে যান।

সরেজমিনে দেখা যায়, জেলার সদর উপজেলার চিনিশপুরে বিএনপির দলীয় কার্যালয়ের গেইটের সামনে ও চারপাশে পুলিশ অবস্থান নিয়েছে। অন্যদিকে কার্যালয়ের ভেতর কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। নেতাকর্মীরা বের হলেই তাদের ধাওয়া করতে দেখা গেছে। একজনকে আটক করতেও দেখা গেছে। গ্রেপ্তার আতঙ্কে কোনো নেতাকর্মীরাই বের হচ্ছে না।

বিএনপি নেতাকর্মীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চিনিশপুর কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শেষ মুহূর্তে সন্ধ্যা ৬টার দিকে নেতাকর্মীরা বের হতে গেলেই গণ-গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। পরে বিএনপির মূল ফটকের সামনে পুলিশ অবস্থান নেয়। পরে চারপাশ ঘেরাও করে রাখে।

সদর থানার ওসি সওগাতুল আলম জানান, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে ছিলেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছিল যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা