সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে 'দাম কমাও, জান বাঁচাও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করো' এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উলিপুর উপজেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আরও পড়ুন : কারাগারে আ’লীগ নেতার মৃত্যু

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উলিপুর উপজেলা সিপিবি কমিটির আয়োজনে উলিপুর শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট (গবা মোড়) এ জেলা ও উপজেলার নেতৃবর্গ সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

এসময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা কমিটির সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিটির কৃষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহম্মদ আনসার।

আরও পড়ুন : স্ত্রীর গলাকেটে হত্যা চেষ্টা, আটক স্বামী

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ঠিকই কিন্তু গণ মানুষের মুক্তি মেলেনি এখনো। তাঁরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেও জনগণের পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং টিসিবি কার্ড বাতিল করে রেশন প্রথা চালু করার দাবি জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত সিং বাপ্পা, ফয়েস উদ্দিনসহ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা