রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিসহ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ব্যর্থ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষে বিরোধী দল দমনে ব্যস্ত রয়েছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠলেও তাদের সে দিকে নজর নাই। তারা ব্যস্ত রয়েছে লুটপাটে।

শুক্রবার (১৫ অক্টোবর) নিজের জন্মদিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেলিম।

বিএনপির ভাটরা ইউপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‑ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান বাহার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা