রাজনীতি

লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। এতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক, অ্যাডভোকেট হাসিবুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং মো. সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) এই কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লক্ষ্মীপুরে আড়াই বছরেও জেলা কমিটি দিতে পারেনি কেন্দ্রীয় বিএনপি। ফলে সাংগঠনিক কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। এতে করে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে নেতাকর্মীরা। ২০১৯ সালের ৯ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেন। এরপর ওই বছরের ৩০শে এপ্রিলের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করার নির্দেশনা থাকলেও তা আর দেওয়া হয়নি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা