রাজনীতি

মাগুরায় সংঘর্ষে নিহত ৪, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদরে রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন। জগদল ইউনিয়নে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যা এবং ইমরান।

এলাকাবাসী জানায়, এই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার নজরুল হোসেন। কিন্তু দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এই ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে অপর একজন মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এ ঘটনার পর থেকেই গত কয়েকদিন ধরে এলাকায় নজরুল মেম্বার এবং সৈয়দ আলি সমর্থিতদের মধ্যে বাদ বিবাদ চলছিলো।

তারই ধারাবাহিকতায় শুক্রবার ৪টার দিকে নজরুল মেম্বার সমর্থিতরা সৈয়দ আলি সমর্থিতদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা